ইন্দোনেশিয়ার এক গৃহকর্মীকে নির্যাতনের দায়ে সৌদি গৃহকর্ত্রীকে তিন বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মদিনার একটি আদালত এই দণ্ডাদেশ দেন। গতকাল সোমবার সৌদি পত্রিকাগুলোয় প্রকাশিত খবরে এ কথা জানা যায়। সুমিয়াতি বিন্তি সালান মুস্তাফা নামের ওই গৃহকর্মীর ওপর ইস্তিরি দিয়ে ছ্যাঁকা দেওয়াসহ বিভিন্ন শারীরিক নির্যাতন চালানো হয়। গত সপ্তাহে বিচার চলাকালে সুমিয়াতি আদালতে হাজির হয়ে বিচারককে তাঁর শরীরের ক্ষতস্থানগুলো দেখান। এএফপি।