পাকিস্তান পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। গতকাল সামরিক কর্মকর্তারা জানান, এটি জাহাজ বা বিমান থেকে নিক্ষেপ করা সম্ভব।২০০৭ সালের আগস্টে সর্বপ্রথম হাতফ-৮ নামের ওই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। এটি ৩৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে, একটি ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে প্রয়োগের আগে বেশ কয়েকটি পরীক্ষা চালানোর প্রয়োজন হয়।বন্দুকযুদ্ধে চারজন নিহত: পাকিস্তানে বন্দুকযুদ্ধে দুই পুলিশ ও দুই জঙ্গির মৃত্যু হয়েছে। এ ছাড়া দুজন আহত হয়েছে। কর্মকর্তারা জানান, গতকাল ভোরে দেশটির সংঘাতপূর্ণ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে প্রায় ৩৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত মির হাসান শহরে এ ঘটনা ঘটে। বিবিসি ও এএফপি।