পাকিস্তানের দক্ষিণাঞ্চলের নওয়াবশাহ শহরে আজ শুক্রবার কয়েক দফা ভূমিকম্পের আঘাতে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৫০ জন।
পাকিস্তানের সিন্ধু প্রদেশ থেকে ২৭ কিলোমিটার উত্তর পূর্বে নওয়াবশাহ শহর অবস্থিত।
এএফপি ও ডন অনলাইনের খবরে জানানো হয়, আবহাওয়া বিভাগ জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক শূন্য।
আবহাওয়া দপ্তরের একজন কর্মকর্তা জানান, নওয়াবশাহ এবং এর আশপাশের ছোট ছোট শহর সাকরান্দ, দাউর, দৌলতপুর ও বান্ধিতে ভূমিকম্পটি আঘাত হেনেছে।
স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ইরফান কাথিয়ো জানান, ভূমিকম্পের পর নওয়াবশাহ শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। শহরের হাসপাতাল, বিভিন্ন কার্যালয়, স্কুল ও কলেজ বন্ধ রয়েছে।