পাকিস্তান ও আফগানিস্তানবিষয়ক নতুন মার্কিন বিশেষ দূত হিসেবে ফ্রাঙ্ক রুগিয়েরোর নাম ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। রুগিয়েরো ভারপ্রাপ্ত দূত হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি ওই অঞ্চলে প্রয়াত দূত রিচার্ড হলব্রুকের করা কাজ এগিয়ে নিয়ে যাবেন। গত সোমবার হলব্রুক মারা যান। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ফিলিপ ক্রাউলি জানান, মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে দেখা করবেন রুগিয়েরো। সেখানে ওবামা প্রশাসনের আফগান কৌশল সম্পর্কে তাঁকে জানানো হবে। ক্রাউলি জানান, রুগিয়েরো পাকিস্তান-আফগানিস্তানে হলব্রুকের গড়া কাঠামো অনুযায়ী কাজকেও এগিয়ে নেবেন। এএফপি।