মালয়েশিয়ার ইসলামিক আদালতের প্রথম নারী বিচারকেরা পুরুষ বিচারকদের মতোই সমান ক্ষমতা পাবেন। তাঁদের ক্ষমতা কাটছাঁট করা হতে পারে—এ খবর ছড়ানোর পর গতকাল সোমবার দেশটির এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর এএফপির।ইসলামিক আইনব্যবস্থা ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি হিসেবে সরকার গত মাসে শরিয়াহ্ বেঞ্চে দুজন নারী বিচারককে নিয়োগ দিয়েছে। এই আদালত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ায় বেসামরিক আদালতের পাশাপাশি চলছে।