ফ্রান্সের রাজধানী প্যারিসে বন্দুক নিয়ে হামলার ঘটনায় জড়িত বলে সন্দেহভাজন এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। গত বুধবার গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম আবদেলহাকিম দিখার।
দিখার কয়েকজনকে হত্যার ঘটনায় ১৯৯৮ সালে গ্রেপ্তার ও সাজাপ্রাপ্ত হয়েছিলেন।
একজন বন্দুকধারী গত শুক্র ও সোমবার প্যারিসের টেলিভিশন চ্যানেল বিএফএমটিভি, বামপন্থী লিবারেশন পত্রিকা ও সোসাইটি জেনারেল ব্যাংকের প্রধান কার্যালয়ে চড়াও হয়। পুলিশ ড়শ বুধবার সন্ধ্যায় প্যারিসে একটি পার্ক করা গাড়ি থেকে আবদেলহাকিম দিখারকে আটক করে। বিবিসি ও এএফপি।