ভারতের উত্তর প্রদেশ রাজ্যে ভারী বর্ষণের প্রভাবে সৃষ্ট বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এই দুর্যোগে গত ১৫ দিনে মৃতের সংখ্যা ১১৬। স্থানীয় সরকারি কর্মকর্তারা গতকাল বুধবার এ কথা জানিয়েছেন। উত্তর প্রদেশের ১০টি জেলা মারাত্মক বন্যার কবলে পড়েছে। কয়েকটি জেলায় সারদা, ঘাগরা ও সরযু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজ্যের রাজধানী লক্ষৌয়ের পার্শ্ববর্তী বারাবাংকি এলাকার এলগিন সেতুতে ঘাগরা নদীর পানি বিপৎসীমার দুই মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আইএএনএস।