স ং ক্ষি প্ত বি শ্ব স ং বা দ

বাংলায় ছাপাতে হবে

পশ্চিমবঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনের আচরণবিধি, নির্দেশিকা, অফিসার্স হ্যান্ডবুকসহ যাবতীয় কাগজপত্র বাংলা ভাষায় প্রকাশ করার নির্দেশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। নির্দেশ পেয়ে পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচন কর্মকর্তা নির্বাচন-সংক্রান্ত সব কাগজপত্র বাংলায় অনুবাদ করে প্রকাশ করার উদ্যোগ নিয়েছেন। শুধু পশ্চিমবঙ্গ নয়, নির্বাচন কমিশন প্রত্যেকটি রাজ্যের আঞ্চলিক ভাষায় এসব কাগজপত্র প্রকাশের এই উদ্যোগ নিয়েছে। কলকাতা প্রতিনিধি।