স ং ক্ষি প্ত বি শ্ব স ং বা দ

বিশ্ববিদ্যালয়ে বোমা

ফিলিপাইনের একটি বিশ্ববিদ্যালয়ে এক বিস্ফোরণে শিক্ষক, শিক্ষার্থীসহ ২৪ জন আহত হয়েছেন। এঁদের মধ্যে ১৭ জনের অবস্থাই আশঙ্কাজনক। গত রোববার রাতে সরকারি কোটাবাটো ফাউন্ডেশন কলেজ অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিস্ফোরণের আগে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের একটি ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এএফপি।