চীন গতকাল মঙ্গলবার থেকে বড় ধরনের বিমান প্রতিরক্ষা মহড়া শুরু করেছে। বেইজিংয়ের সামরিক সামর্থ্য বৃদ্ধি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের মধ্যে চীন একের পর এক এ ধরনের মহড়ার আয়োজন করছে।কর্মকর্তারা জানান, এবারের মহড়া অনুষ্ঠিত হচ্ছে পূর্বাঞ্চলীয় শ্যানডং এবং কেন্দ্রীয় হেনান প্রদেশে। এ মহড়ায় অংশ নিচ্ছে ১০ হাজারের বেশি সেনা সদস্য ও সাত ধরনের জঙ্গিবিমান।চায়না নিউজ সার্ভিস জানিয়েছে, ‘ভ্যানগার্ড ২০১০’ নামের এই মহড়ায় জরুরি উদ্ধার, যুদ্ধ পরিকল্পনা, শত্রুপক্ষ সম্পর্কে তথ্য জোগাড় ও পূর্ব সতর্কতা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পাঁচ দিন চলবে এই মহড়া।দেশের দক্ষিণ উপকূলে বড় ধরনের নৌ ও বিমান মহড়ার এক সপ্তাহের মধ্যেই আবার এ ধরনের মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এর কয়েক দিন আগেই দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র ওই এলাকায় যৌথভাবে নৌমহড়া করেছে। এএফপি।