ভারতে বর্তমানে এক হাজার ৬৮৭টি স্বীকৃত রাজনৈতিক দল রয়েছে৷ তবে এদের মধ্যে জাতীয় দল রয়েছে ছয়টি। আশানুরূপ ফলাফল করতে না পারায় ছয়টি দলের চারটি জাতীয় দলের মর্যাদা হারাচ্ছে৷ অন্যদিকে জাতীয় দলের মর্যাদা পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস৷
ছয়টি জাতীয় দল হলো—ভারতীয় জনতা পার্টি (বিজেপি), জাতীয় কংগ্রেস, ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই), ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী বা সিপিএম), মায়াবতীর বহুজন সমাজ পার্টি (িবএসিপ) এবং মহারাষ্ট্রের শারদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)।
নির্বাচন কমিশনের বিধি মোতাবেক কোনো রাজনৈতিক দলকে জাতীয় দলের স্বীকৃতি পেতে হলে প্রয়োজন লোকসভা নির্বাচনে অন্তত চারটি রাজ্য থেকে কমপক্ষে ৬ শতাংশ ভোট পাওয়া বাধ্যতামূলক। এ ছাড়া ওই দলকে কোনো রাজ্য থেকে কমপক্ষে চারটি লোকসভা আসনে জিততে হবে অথবা তিনটি রাজ্য থেকে সব মিলিয়ে ১১টি লোকসভার আসন পেতে হবে।