প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ‘প্রশাসনিক ব্যর্থতার’ প্রতিবাদে আত্মহত্যা করলেন জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী সন্তোষ গৌড়া। গত বৃহস্পতিবার রাতে বেঙ্গালুরুর ভাড়া বাসা থেকে ৩২ বছর বয়সী সন্তোষের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় একটি চিঠিও উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্যমতে, ওই চিঠিতে সন্তোষ আত্মহত্যার জন্য আর্থিক অভাব-অনটনের পাশাপাশি প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ‘প্রশাসনিক ব্যর্থতা’ ও পাকিস্তানের হামলার বিপরীতে ভারত সরকারের ‘যথাযথ জবাব না দেওয়ার’ কথা উল্লেখ করেন। টাইমস অব ইন্ডিয়া।