ইসরায়েলে অনুপ্রবেশের চেষ্টাকালে গতকাল শনিবার মিসরের সীমান্তরক্ষীরা এক সুদানি অভিবাসীকে গুলি করে হত্যা করেছে। কর্মকর্তারা জানান, গতকাল ভোরে একদল চোরাকারবারির সঙ্গে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করে কয়েকজন সুদানি অভিবাসী। এ সময় সীমান্তরক্ষীরা চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়লে ওই সুদানি অভিবাসী নিহত হন। এএফপি।