যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের জপলিন শহরে টর্নেডো আঘাত হানার চার দিন পরও কমপক্ষে ২৩২ জন বাসিন্দা নিখোঁজ রয়েছে। মিসৌরির সরকারি দপ্তর থেকে গত বৃহস্পতিবার নিখোঁজ ব্যক্তিদের এ তালিকা প্রকাশ করা হয়। গত রোববার শহরটিতে টর্নেডো আঘাত হানলে অন্তত ১২৫ জন নিহত ও ৭৫০ জন আহত হয়। আগামী রোববার প্রেসিডেন্ট বারাক ওবামা জপলিনে যাবেন বলে আশা করা হচ্ছে। এএফপি, রয়টার্স, বিবিসি।