লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি বলেছেন, চলতি মাসে ওয়াশিংটনে অনুষ্ঠিত পরমাণু নিরাপত্তা সম্মেলনে লিবিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। এর মধ্য দিয়ে লিবিয়াকে অবজ্ঞা করা হয়েছে। ওয়াশিংটনের এ ধরনের অবজ্ঞাপূর্ণ আচরণ ছিল একটি রাজনৈতিক ভুল। এটি বিশ্বকে পরমাণু অস্ত্রমুক্ত করার প্রক্রিয়াকে ব্যাহত করবে।গত সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র-লিবিয়া সম্পর্ক শীর্ষক একটি আলোচনা সভায় ভিডিও লিংকের মাধ্যমে ত্রিপোলি থেকে বক্তব্য দেন গাদ্দাফি। তিনি বলেন, ওয়াশিংটনের এ ধরনের সিদ্ধান্তের কারণে ইরান ও উত্তর কোরিয়াকে পরমাণু-উচ্চাশা থেকে বিরত রাখা আরও কঠিন হয়ে পড়বে। এএফপি।