যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন সৌদি আরবের বাদশা আবদুল্লাহর শারীরিক অবস্থা এখন ভালো। শিগগিরই তিনি দেশে ফিরবেন। গতকাল সোমবার আবদুল্লাহর উদ্ধৃতি দিয়ে কুয়েত থেকে প্রকাশিত ইংরেজি সংবাদপত্র আল সোয়াসার প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।৮৭ বছর বয়সী আবদুল্লাহ মেরুদণ্ডের এক জটিল চিকিৎসায় অস্ত্রোপচারের জন্য গত ২২ নভেম্বর নিউইয়র্কের উদ্দেশে দেশ ত্যাগ করেন। রয়টার্স।