কাগামে এগিয়েরুয়ান্ডার প্রেসিডেন্ট নির্বাচনে পল কাগামের দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। গতকাল মঙ্গলবার প্রাথমিক ফলাফলে তাঁর বিপুল ভোটে জয়ী হওয়ার ব্যাপারে আভাস পাওয়া যায়। তিনি ৯৬ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন। এ খবর জানার পর তাঁর সমর্থকেরা উল্লাসে মেতে ওঠেন। রাজধানী কিগালির ফুটবল স্টেডিয়ামে সমবেত হয়ে তাঁরা নাচগানে মেতে ওঠেন। এএফপি।