তিন ন্যাটো সেনা নিহতআফগানিস্তানের দক্ষিণাঞ্চলে গতকাল রোববার এক বোমা হামলায় তিন ন্যাটো সেনা নিহত হয়েছেন। ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী (আইএসএএফ) এ কথা জানায়। তবে নিহত ব্যক্তিদের জাতীয়তা সম্পর্কে কোনো তথ্য দেয়নি আইএসএএফ। এ নিয়ে এ বছর আফগানিস্তানে নিহত বিদেশি সেনার সংখ্যা দাঁড়াল ১২৮ জনে। প্রসঙ্গত, আফগানিস্তানে বর্তমানে এক লাখ ৪০ হাজার বিদেশি সেনা কর্মরত আছেন। এএফপি।