সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

গণপিটুনিতে নিহত ১০ভারতের কর্ণাটক রাজ্যে চোর সন্দেহে ১০ তরুণকে পিটিয়ে হত্যা করেছে একদল গ্রামবাসী। আহত হয়েছে একজন। গত মঙ্গলবার রাতে রাজ্যের চিকাবাল্লাপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, চোর সন্দেহে ওই তরুণদের একটি ভ্যান থেকে টেনে বের করে আনে গ্রামবাসী। পরে পাথর ছুড়ে ও লাঠি দিয়ে পিটিয়ে তাদের হত্যা করে। এ ঘটনায় ৭০ জনেরও বেশি গ্রামবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, নকল অলংকার বিক্রির চক্রের সদস্য সন্দেহে ওই তরুণদের গণপিটুনি দেওয়া হয়। বিবিসি।