ক্যানসার ঝুঁকি কমেশিশুকে বুকের দুধ খাওয়ালে নারীর কয়েক ধরনের স্তন ক্যানসারের ঝুঁকি কমে। যুক্তরাষ্ট্রে নতুন এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মেইলম্যান স্কুল অব পাবলিক হেলথের বিজ্ঞানীরা জানান, শিশুসন্তানকে বুকের দুধ পান করানো হলে নারীর ‘এস্ট্রোজেন রিসেপ্টর-নেগেটিভ’ এবং ‘প্রজেস্টেরন রিসেপ্টর-নেগেটিভ’-এর ঝুঁকি হ্রাস করে। পিটিআই।অভিন্ন মুদ্রাদ্বিপক্ষীয় বাণিজ্যের স্বার্থে ভারত ও পাকিস্তানে অভিন্ন একটি মুদ্রাব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা জাহাঙ্গীর বদর। পাকিস্তানের ক্ষমতাসীন দলের এই নেতা লাহোর প্রেসক্লাবে গত শুক্রবার যৌথ সংবাদ সম্মেলনে বলেন, ভারতের সঙ্গে বাণিজ্যে এক হাজার ২০৯টি পণ্যের ওপর নিষেধাজ্ঞা আগামী ডিসেম্বরের মধ্যে প্রত্যাহার করা হবে। মার্কিন ডলার, ইউরো এবং পাউন্ডের চাপ মোকাবিলার স্বার্থেই ভারত ও পাকিস্তানকে এখন একটি অভিন্ন মুদ্রা চালুর ব্যাপারে ভাবতে হবে। পিটিআই।এবার স্মার্টফোনেধর্মীয় উপদেশ শুনতে এবার স্মার্টফোন ব্যবহূত হতে যাচ্ছে। সংবাদমাধ্যমে গতকাল শনিবার এ খবর প্রকাশিত হয়েছে। তাইওয়ানের রাজধানী তাইপের একটি মন্দির কর্তৃপক্ষ এই বিশেষ ব্যবস্থা আগামী বছর থেকে চালুর উদ্যোগ নিয়েছে। ফলে ভক্তরা এখন মন্দিরে না গিয়েও স্মার্টফোনের মাধ্যমে যেকোনো সময় ধর্মীয় উপদেশ পাবেন। তাইপের ঝেন হেই মন্দিরের ওয়েবসাইট নকশাকার হুং ইয়াং-চেন বলেন, স্মার্টফোনের মাধ্যমে ভক্তরা তাঁদের ভবিষ্যৎ করণীয় সম্পর্কে জানতে পারবেন। বর্তমানে কেবল ওয়েবসাইটে এ সুবিধা পাওয়া হয়। এএফপি।