যুক্তরাষ্ট্রে সমলিঙ্গের বিয়ের বৈধতা দিয়ে করা আইন বাতিলের দাবিতে নিউইয়র্কে প্রতিবাদ সমাবেশ হয়েছে। ন্যাশনাল অর্গানাইজেশন অব ম্যারেজ নামের একটি সংগঠনের ডাকে গত রোববার এ সমাবেশ অনুষ্ঠিত হয়।জাতিসংঘ সদর দপ্তরের সামনে আয়োজিত ওই সমাবেশে কয়েক হাজার মানুষ অংশ নেয়। সমাবেশে বক্তারা ধর্ম ও মূল্যবোধহীন এই আইন বাতিলের দাবিতে আন্দোলনের ডাক দেন। এতে অভিযোগ করা হয়, সঠিক জনমত যাচাই ছাড়াই সমলিঙ্গের বিয়ের বৈধতা দিয়ে আইন পাস করা হয়েছে। এ জন্য বক্তারা রাজ্য গভর্নর এবং রাজ্য আইনসভার সদস্যদের তীব্র সমালোচনা করেন। একই সংগঠনের ডাকে ম্যানহাটান, আলবেনি ও বাফেলা এলাকায়ও সমাবেশ হয়।