সরকারবিরোধী আন্দোলনের মুখে সিরিয়ার মন্ত্রিসভা পদত্যাগ করেছে। প্রধানমন্ত্রী মোহাম্মাদ নাজি ওতরি পদত্যাগ করার পরপরই প্রেসিডেন্ট বাশার আল আসাদ তাঁকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নিয়োগ করেছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এ খবর জানিয়েছে।সানা জানায়, গতকাল মঙ্গলবার ওতরি প্রেসিডেন্টের কাছে তাঁর পদত্যাগপত্র পেশ করেন। প্রেসিডেন্ট তা গ্রহণ করলেও তাৎক্ষণিকভাবে তাঁকে তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ করেন। এএফপি।