সেই ইরোনার মৃত্যু

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের ডুবে যাওয়া একটি রণতরী থেকে জন এফ কেনেডিকে উদ্ধারে সহায়তাকারী সলোমন দ্বীপপুঞ্জের নাগরিক ইরোনা কুমানা (৯৩) মারা গেছেন। গতকাল সোমবার তাঁর পরিবার এ কথা জানিয়েছে। কেনেডি পরে যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৪৩ সালের একদিনে ইরোনা কুমানা তাঁর এক বন্ধুকে নিয়ে নৌভ্রমণে বেরিয়েছিলেন। এ সময় এক জায়গায় তাঁরা আহত কেনেডিকে দেখতে পান। তখন কেনেডি ছিলেন নৌবাহিনীর লেফটেন্যান্ট। তিনি ও তাঁর দলের সদস্যরা একটি প্রবালপ্রাচীরে আটকা পড়েছিলেন। তখন ইরোনা বন্ধুকে নিয়ে কেনেডি ও তাঁর দলের সদস্যদের উদ্ধারে সহায়তা করেন।
এএফপি