সৌদিতে বিদেশিদের ৮ বছরের বেশি কাজের সুযোগ না-ও থাকতে পারে

বিদেশি শ্রমিকদের আট বছরের বেশি কাজ করার সুযোগ না রাখার পরিকল্পনা করছে সৌদি আরব। দেশের শ্রমিকদের জন্য আরও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে এ ধরনের পদক্ষেপ নিতে পারে দেশটি।

আট বছরের বেশি সময় যাতে সৌদিতে বিদেশি শ্রমিকেরা কাজ করতে না পারেন, এ ধরনের একটি আইন করার প্রস্তাব নিয়ে কাজ করছে দেশটির শ্রম মন্ত্রণালয়।
‘আরব নিউজ’-এর উদ্ধৃতি দিয়ে এক খবরে পিটিআই জানিয়েছে, নিজ দেশের কর্মীদের কর্মসংস্থান বাড়াতে এবং বেতন বাড়ানোর লক্ষ্যে বিদেশি শ্রমিকের সংখ্যা কমানোর পরিকল্পনা করছে সৌদির শ্রম মন্ত্রণালয়।