সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী নায়েফ বিন আবদুল আজিজ আল সৌদকে দেশটির যুবরাজ ঘোষণা করা হয়েছে। বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদ গত বৃহস্পতিবার এক ফরমানে এ ঘোষণা দেন। নায়েফই হবেন তেলসমৃদ্ধ দেশটির পরবর্তী বাদশা।সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে বৃহস্পতিবার মধ্যরাতে এ ফরমান সম্প্রচার করা হয়। ফরমানে বাদশা আবদুল্লাহ বলেন, ‘আমরা নায়েফ বিন আবদুল আজিজকে যুবরাজ হিসেবে নির্বাচন করেছি।’ এএফপি ও রয়টার্স।