বৈশ্বিক কম্পিউটার ব্যবস্থার ত্রুটির কারণে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে আজ সোমবারও ফ্লাইট পুরোপুরি চালু করতে পারেনি ব্রিটিশ এয়ারওয়েজ। হাজারো যাত্রী আটকা পড়েছেন ওই বিমানবন্দরের টার্মিনালে। গত শনিবার বৈশ্বিক কম্পিউটার-ব্যবস্থার ত্রুটি দেখা দেওয়ায় বিশ্বজুড়ে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট পরিচালনা ব্যবস্থায় এই সংকট শুরু হয়। রয়টার্সের ছবিতে হিথ্রো বিমানবন্দরের চিত্র—
