এক নজরে

১৯ যাত্রীর মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের কঙ্কণ রেলপথে যাত্রীবাহী একটি ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে ১৯ যাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে নয়টার দিকে নাগোথানি ও রোহা স্টেশনের মধ্যবর্তী নিদি গ্রামের কাছে একটি টানেলের বাইরে ইঞ্জিনসহ বগিগুলো লাইনচ্যুত হয়। রায়গড় পুলিশ জানায়, এ ঘটনায় ১৯ যাত্রীর মৃত্যু ও ৩০ জন আহত হয়েছে। আহত যাত্রীদের রোহার একটি হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ জানা যায়নি। পিটিআই।