২০১৬ সালেই

যুক্তরাষ্ট্র আগামী ২০১৬ সালের শেষ নাগাদ আফগানিস্তান থেকে তাদের সেনাবাহিনী প্রত্যাহার সম্পন্ন করবে। গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসে এক বিবৃতিতে এ পরিকল্পনার কথা জানান। আফগানিস্তানে বর্তমানে ৩২ হাজার মার্কিন সেনা রয়েছে। চলতি বছরের (২০১৪) শেষ নাগাদ মাত্র নয় হাজার ৮০০ সেনা রেখে বাদবাকি সেনা প্রত্যাহার করে নেবে। আর ২০১৬ সালের শেষে তারা সব সেনা সরিয়ে নেবে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার পর তালেবান সরকারকে হটাতে আফগানিস্তানে মার্কিন সেনা প্রবেশ করে৷ এএফপি।