সংক্ষেপ

২০ হাজার ক্যামেরা

যুক্তরাজ্যের রাজধানী লন্ডন নগরের পুলিশ বাহিনীকে শরীরে পরার উপযোগী ২০ হাজার ক্যামেরা দেওয়া হবে। অপরাধের প্রমাণ সংগ্রহ এবং পুলিশের ওপর ‘জনগণের আস্থা বাড়াতেই’ এ উদ্যোগ। লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, পুলিশ সদস্যরা শিগগিরই এসব ক্যামেরা পাবেন। ইতিমধ্যে এ রকম এক হাজার ক্যামেরা পরীক্ষামূলক ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। নাগরিক অধিকার সংগঠনগুলোর অভিযোগ, এসব ক্যামেরা দিয়ে জনসাধারণের ওপর ব্যাপক নজরদারি হতে পারে।
রয়টার্স