পাকিস্তানে নারীশিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাইয়ের লেখা আমি মালালা বইটি দেশটির বেসরকারি বিদ্যালয়গুলোতে নিষিদ্ধ করা হয়েছে। বইটিতে বিতর্কিত অনেক উপাদান আছে—এমন অভিযোগ তুলে অল পাকিস্তান প্রাইভেট স্কুলস ফেডারেশন (এপিপিএসএফ) এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, বইটি বেসরকারি বিদ্যালয়ের পাঠ্যসূচি বা পাঠাগারে ঠাঁই পাবে না। কারণ বইটিতে মহানবী (সা.)-কে নিয়ে চরম বিতর্কিত বিষয় আছে। বইটি পশ্চিমা শক্তির স্বার্থ রক্ষার জন্য লেখা। টাইমস অব ইন্ডিয়া।