ব্রেক্সিটের পক্ষে যুক্তরাজ্যের জনগণের রায়ের পর দেশটি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছেড়ে চলে গেলেও ইউরোপ থেকে বেরিয়ে বা জোটের মিত্রদের ছেড়ে যাচ্ছে না। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ব্রাসেলসে এ কথা বলেছেন।
বরিস জনসন আরও বলেন, ফ্রান্সের নিস শহরে ট্রাক দিয়ে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে সন্ত্রাসের বিরুদ্ধে ইইউর সব দেশের ‘সমন্বিত সাড়া’ প্রয়োজন।