আফ্রিকার ছোট্ট দেশ বুরকিনা ফাসোর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মাইকেল কাফান্দো, প্রধানমন্ত্রী ইউকোবা আইজ্যাক জিদাসহ মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে বন্দী করেছেন সেনাসদস্যরা। গতকাল বুধবার প্রেসিডেন্ট ভবনে মন্ত্রিসভার বৈঠক চলাকালে এ ঘটনা ঘটে। খবর এএফপির।
আগামী ১১ অক্টোবর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণের কথা। তার আগেই এ ঘটনাটি ঘটল। দেশটির সামরিক সূত্র জানিয়েছে, ক্ষমতাচ্যুত নেতা ব্লেইজ কমপাওরের প্রতি আনুগত্যশীল নিরাপত্তাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন। ব্লেইজ গত বছরের ৩১ অক্টোবর ক্ষমতাচ্যুত হন।