দক্ষিণ সুদানে গতকাল একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫৬ জন নিহত হয়েছেন। দেশটির রাজধানী জুবা থেকে ২৫ কিলোমিটার দূরে একটি সেতু পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। খুব সকালে যাত্রী নিয়ে বাসটি রওনা হয়েছিল উগান্ডার উদ্দেশে। জুবার প্রধান হাসপাতালের এক চিকিৎসক জানান, পুলিশ ৫৬টি মৃতদেহ হাসপাতালে নিয়ে এসেছে। এঁদের বেশির ভাগ উগান্ডার নাগরিক।
এএফপি