সৌদি আরবের বাদশাহ অসুস্থ আবদুল্লাহ বিন আবদুল আজিজের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। ফুসফুসের প্রদাহজনিত রোগে তাঁকে এর আগে সাময়িকভাবে নলের সাহায্যে শ্বাস নিতে হয়েছিল। গত শুক্রবার রাজপ্রাসাদ সূত্র এ খবর জানিয়েছে। বাদশাহ আবদুল্লাহ শ্বাসকষ্টে ভোগার কারণে পরীক্ষা-নিরীক্ষার জন্য দুদিন আগে রিয়াদের কিং আবদুল আজিজ মেডিকেল সিটিতে ভর্তি হন। রাজপরিবারের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বাদশাহকে আরও এক সপ্তাহ হাসপাতালে থাকতে হবে।
আল-জাজিরা