আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশে গত বৃহস্পতিবার রাতে সন্দেহভাজন তালেবান জঙ্গিরা দুটি যাত্রীবাহী গাড়িতে হামলা চালিয়ে ১৫ জন বেসামরিক লোককে গুলি করে হত্যা করেছে। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন নারী ও একটি শিশুও রয়েছে। কর্মকর্তারা গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছেন। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আবদুল হাই খাতিবি বলেন, ‘বন্দুকধারীরা সব যাত্রীকে লাইনে দাঁড়াতে বলল। তারপর একে একে সবাইকে গুলি করে হত্যা করল। তবে এঁদের মধ্যে একজন পালিয়ে বেঁচেছেন।’
এএফপি