আফগানিস্তানে আরও বেশি পরিমাণ ভারতীয় সামরিক সহায়তা চায় যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে মার্কিন বাহিনীর প্রধান জেনারেল জন নিকলসন ভারত সফরের সময় গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাংবাদিকদের এ কথা বলেছেন। ভারত চারটি এমআই-২৫ জঙ্গি হেলিকপ্টার দিয়েছে আফগানিস্তানকে। এই উপহার পেয়ে খুশি হলেও নিকলসন বলেন, আফগানিস্তান আরও ভারতীয় সামরিক সহায়তা প্রত্যাশা করে। তিনি বলেন, ‘আমরা জরুরি নিরাপত্তাব্যবস্থা হিসেবে আফগানিস্তানের বিমানবাহিনীকে গড়ে তুলছি। তবে এ বাহিনীতে বেশ কিছু পুরোনো বিমান রয়েছে। আমাদের আরও বিমান দরকার।
এনডিটিভি