ইরাকে মসজিদে ৭৩ জনকে হত্যা

ইরাকের পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশের বাকুবা শহরে সুন্নি মুসলমানদের একটি মসজিদে হামলা চালিয়ে ৭৩ জনকে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের সময় এ হামলা চালানো হয়। ইরাকের কর্মকর্তারা জানান, একজন আত্মঘাতী বোমা হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। এরপর পালানোর চেষ্টা করা মুসল্লিদের ওপর বন্দুকধারীরা গুলি চালায়। শিয়া মিলিশিয়ারা প্রতিশোধমূলকভাবে এ হামলা চালিয়ে থাকতে পারে। তবে কেউ কেউ ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের এ হামলার জন্য দায়ী করছেন। বিবিসি ও আল-জাজিরা