ইয়েমেনে দুদিনের মধ্যে একজন নতুন প্রধানমন্ত্রী নিয়োগ পেতে যাচ্ছেন। কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলার পর দেশটির শিয়া বিদ্রোহীদের সঙ্গে সম্পাদিত এক সমঝোতার আওতায় প্রেসিডেন্ট আবদরাবুহ মনসুর হাদি নতুন এ প্রধানমন্ত্রীকে নিয়োগ দিতে যাচ্ছেন। প্রেসিডেন্টের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র এ খবর জানিয়ে গতকাল বৃহস্পতিবার বলেছে, মতৈক্যের আওতায় ৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। গত বুধবারের এ মতৈক্যের ফলে সাম্প্রতিক রাজনৈতিক অচলাবস্থা কাটতে পারে বলে আশা করা হচ্ছে।
এএফপি