সংক্ষেপ

গণভোট সামনে রেখে

নতুন সংবিধান প্রশ্নে আগস্টের গণভোটকে সামনে রেখে দেশজুড়ে নিরাপত্তা কেন্দ্র খুলতে শুরু করেছে থাইল্যান্ডের সেনাসমর্থিত সরকার। গতকাল সোমবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মেজর জেনারেল সানসের্ন কায়েওকামনার্দ এ তথ্য জানান। তিনি বলেন, গণভোটের সময় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এবং ভোটে কারচুপি ও বিশেষ পক্ষে ভোট দিতে প্ররোচনা ঠেকাতেই থাইল্যান্ডের ৭৬টি প্রদেশে এসব নিরাপত্তা কেন্দ্র খোলা হচ্ছে। প্রাদেশিক প্রশাসকেরাই এসব কেন্দ্রের জন্য পুলিশ, সেনাবাহিনী ও বেসামরিক স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে দল গঠন করবেন বলেও জানান মুখপাত্র। আগামী ৭ আগস্ট এই গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।