চীন এবং উপসাগরীয় আরব দেশগুলো মুক্ত বাণিজ্যসংক্রান্ত আলোচনা ত্বরান্বিত করার সিদ্ধান্ত নিয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সৌদি আরব সফরের মধ্যে গতকাল বুধবার চীন-সৌদি যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘চীন ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) তাদের মধ্যকার মুক্ত বাণিজ্যসংক্রান্ত আলোচনা এগিয়ে নিতে আগামী ফেব্রুয়ারিতে বসবে।’ ২০১৬ সালের মধ্যে সমন্বিত মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদন করতে একযোগে কাজ করবে চীন ও ছয় জাতির জিসিসি। চীন এবং উপসাগরীয় দেশগুলোর বাণিজ্যের পরিমাণ বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ। এএফপি