মিসরের লোহিত সাগরের তীরবর্তী হুরগাদা অবকাশযাপন কেন্দ্রে ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন দুই জঙ্গি তিনজন বিদেশি পর্যটককে ছুরিকাঘাত করেছেন বলে খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষ জানায়, হামলাকারীরা বেল্লা ভিসটা হোটেলে দুই অস্ট্রেলীয় ও এক সুইডিস নাগরিকের ওপর ছুরি নিয়ে হামলা চালান। পরে পুলিশের গুলিতে এক হামলাকারী নিহত ও অপরজন আহত হন। নিরাপত্তা বাহিনী জানায়, হামলাকারীদের লক্ষ্য ছিল বিদেশি পর্যটকদের অপহরণ করা। আরও হামলার আশঙ্কায় তল্লাশি জোরদার করেছে নিরাপত্তা বাহিনী। অবকাশযাপন কেন্দ্রটিতে আসা-যাওয়ার সব সড়কপথ বন্ধ করে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
বিবিসি