মার্কিন বাহিনীর ওপর হামলার পরিকল্পনার অপরাধে সৌদি আরবের একটি আদালত ১৩ ব্যক্তিকে ১৮ মাস থেকে ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছেন। তাঁদের মধ্যে আফগানিস্তান ও কাতারের দুজন নাগরিক রয়েছেন। বাকি ব্যক্তিরা স্থানীয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে কাতার ও কুয়েতে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর হামলা চালাতে ‘একটি সন্ত্রাসী শাখা গঠন’-এর অভিযোগ ছিল। আদালত গত মঙ্গলবার রায় ঘোষণা করে বলে সৌদি আরবের সরকারি গণমাধ্যম জানায়। এএফপি