পূর্ব জেরুজালেমে আরও ৫০০ বাড়ি নির্মাণ করতে যাচ্ছে ইসরায়েল। জেরুজালেম পৌরসভা আজ বুধবার পূর্ব জেরুজালেমের বসতির পাশে নতুন করে ওই বাড়ি নির্মাণের পরিকল্পনাকে পুনরুজ্জীবিত করেছে। বেসরকারি একটি সংস্থা এ কথা জানিয়েছে।
ইসরায়েলের বসতি স্থাপনের বিরোধী বেসরকারি সংস্থা ইর আমিম জানিয়েছে, ‘আজ সকালে স্থানীয় পরিকল্পনা ও ভবন নির্মাণ কমিটি আরও ৫০০ ভবন নির্মাণের পরিকল্পনাকে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’