প্রশ্নপত্রে ভুলের জন্য

কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের দায় স্বীকার করে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার জাতীয় পরীক্ষা বোর্ডের প্রধান। পরীক্ষার দুটি প্রশ্নে ভুল ছিল। সোমবার এ পদত্যাগের কথা জানান বোর্ডের প্রধান কিম সাং-হুন। পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘প্রশ্নপত্র নির্ভুল করতে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি...কিন্তু তার পরও ভুল হয়ে গেছে এবং সমালোচনার ঝড় উঠেছে। তাই আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
এনডিটিভি