‘কোথাও যেতে চান কিন্তু জানেন না কোথায়।’ যাত্রী বাড়াতে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে মালয়েশিয়া এয়ারলাইনস এই বার্তাটি দিয়েছিল। কিন্তু বিধি বাম। বিমান সংস্থাটির এমন বার্তায় টুইটারে নিন্দার ঝড় ওঠে। এ পরিপ্রেক্ষিতে ক্ষমা চেয়ে বার্তাটি সরিয়ে নেয় তারা। পরবর্তী সময়ে অপর এক টুইটার বার্তায় বিমান সংস্থাটি জানায়, ছুটির সময়ে পর্যটকদের আকর্ষণ করতে তারা ওই বার্তাটি দিয়েছিল। এএফপি