মিনায় পদদলনে ২২০ হাজির মৃত্যু

সৌদি আরবের মক্কার বাইরে মিনায় পদদলিত হয়ে আজ বৃহস্পতিবার কমপক্ষে ২২০ হাজির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৪০০ হাজি। সৌদি সিভিল ডিফেন্স তাদের টুইটারে এ তথ্য জানিয়েছে। এএফপি ও রয়টার্সের খবরে এ কথা জানানো হয়েছে।

সৌদি আরবের এখবারিয়া টেলিভিশনের খবরে বলা হয়েছে, এবার ২০ লাখের মতো মানুষ মক্কায় হজ পালন করছেন।