রাসায়নিক দুর্ঘটনায়

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি ব্যাংকের ভূগর্ভস্থ অংশে (বেসমেন্ট) রাসায়নিক দুর্ঘটনায় আটজন প্রাণ হারিয়েছেন। একজন শ্রমিক কাজ করার সময় ভুলক্রমে রাসায়নিক পদার্থ ভরা অগ্নিনির্বাপক যন্ত্র চালু করলে এ দুর্ঘটনা ঘটে। এতে অসুস্থ হয়েছেন আরও সাতজন। গত রোববার শেষ রাতের দিকে সিয়াম কমার্শিয়াল ব্যাংকে (এসসিবি) এ দুর্ঘটনা ঘটে। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ওই শ্রমিকেরা ব্যাংকের অগ্নিনির্বাপক ব্যবস্থার উন্নয়নে কাজ করছিলেন।
এএফপি