সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ততার দায়ে ১৪ জন নাগরিককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন সৌদি আরবের একটি আদালত। সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশের ওপর হামলার অপরাধে শিয়া অধ্যুষিত কাতিফ এলাকার এই বাসিন্দাদের আজ বুধবার আদালত এ সাজা দিয়েছেন।
দুবাইভিত্তিক আল-অ্যারাবিয়া টেলিভিশন প্রথম এ–সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে।
একই অপরাধে নয়জনকে তিন থেকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং একজনকে খালাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিবাদী পক্ষের একজন আইনজীবী।