সময় বাড়ল

গৃহযুদ্ধকবলিত ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কুয়েতে জাতিসংঘের মধ্যস্থতায় শান্তি আলোচনার সময় এক সপ্তাহ বাড়ানো হয়েছে। আয়োজক দেশ কুয়েত গত শনিবার এ কথা জানিয়েছে। ইয়েমেনের সীমান্ত এলাকায় ইরানের সমর্থনপুষ্ট হুতি বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে সাত সৌদি সেনা নিহত হওয়ার পর এ শান্তি আলোচনা শুরু হয়। এক বছরের বেশি সময় ধরে চলমান এ সংঘাত অবসানের লক্ষ্যে জাতিসংঘের দেওয়া শান্তিচুক্তির প্রস্তাব গ্রহণ করতে রাজি হয়েছে ইয়েমেনের সরকার। অবশ্য বিদ্রোহীরা এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।