সৌদি আরবে গতকাল রোববার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বর সে দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।
আল-অ্যারাবিয়া নিউজ চ্যানেল জানায়, সৌদি আরবে রাষ্ট্রীয় চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার ঘোষণা দেওয়া হয়েছে। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা পালিত হবে।